Tuesday, 27 April 2010

আজ আকাশটা মেঘলা ছিল

আজ আকাশটা মেঘলা ছিল
খোলা মাঠে দাঁড়িয়ে
উপরে তাকালে যে আকাশ দেখা যায়,
সেটা নয়

চোখ বন্ধ করে,
নিজের দিকে তাকালে,
প্রচন্ড কোলাহলে
হঠাৎ কখনো একা হলে,
বাতাসে ভর করে
সাগরে কখনো হেটে গেলে

আমার আকাশে আমি আশ্রয় খুজি
অঝর ধারায় কখনো নোনা জলে
আমার আকাশ আমায় নিয়ে যায়
মুক্তির মিছিলে

No comments:

Post a Comment